দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে জবাবদিহিতা, বিদ্যালয় নেতৃত্ব ও দলগত সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে রাজধানীতে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায়।
"Accountability, School Leadership, Building Teamwork and Community Engagement" শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
কর্মশালায় আলোচনায় উঠে আসে বিদ্যালয় পরিচালনায় কার্যকর নেতৃত্বের ভূমিকা, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের উপায়, দলগত কাজের গুরুত্ব এবং শিক্ষা কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক। মাঠপর্যায়ের ব্যবস্থাপনা ও নেতৃত্বকে আরও দক্ষ ও দায়িত্বশীল করে তোলার মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

