বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের সামনে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় সেখানে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।